বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা পরিবারকে সহায়তার হাত বাড়ালেন এলেম বিশ্বাস
ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বিধবা পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন বিশিষ্ট্য সমাজ সেবক এলেম বিশ্বাস।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে এলেম বিশ্বাস ক্ষতিগ্রস্ত বিধবার বাড়িতে যান এবং বিধবার হাতে অনুদানের অর্থ প্রদান করেন। এলেম বিশ্বাস আগামী ইউপি নির্বাচনে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হত-দরিদ্র বিধবা সোনাই বেগমের বসতবাড়ি আগুনে পুড়ে যায়। সোনাই বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার দুটি মেয়ে ফুলি বেগম (৪০) ও মিনি বেগম (৩৮) রয়েছেন । দুটি মেয়েই বিধবা, তাদের কোন সন্তানাদি নেই।
অগ্নিকান্ডের খবর পেয়ে এলেম বিশ্বাসের ভাই প্রবাসী মাসুদ রানা এলেম বিশ্বাসকে অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্য বলেন।
সোনাই বেগম বলেন, ঘরবাড়ি পুড়ে যাওয়ায় আমরা ফাঁকা জায়গায় বসবাস করছি। মাসুদ রানা ও এলেম বিশ্বাস আমাদের সহযোগিতা করায় অনেক উপকার হলো।
স্থানীয় ফারুক বাওয়ালি বলেন, সোনাই বেগম বিধবা, তার দুইটি মেয়েও বিধবা। তাদের কোন সন্তানাদি নেই। তারা চরম অসহায়। গত রোববার তাদের বাড়ি আগুনে পুড়ে যায়। মাসুদ রানা ও এলেম বিশ্বাস নগদ অর্থ সাহায্য দেওয়ায় এই অসহায় পরিবারের অনেক উপকার হলো।
এলেম বিশ্বাস বলেন, আমি অসহায় পরিবারটির দুঃসময়ে পাশে দাড়াতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: