• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম;
তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ইদানিং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু-ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

এই অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এসব পেজ থেকে প্রচারিত কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন