পাঁচবিবিতে দলিল লেখক কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
জয়পুরহাটের পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭শে আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সাব রেজিস্ট্রি অফিস রুমে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান উপজেলা সাব রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা।
শপথ গ্রহণ করেন,নবনির্বাচিত সভাপতি অমল প্রসাদ পান্ডে,সহ-সভাপতি দেওয়ান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম প্রধান, কোষাধ্যক্ষ মোঃ এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ তবিবর রহমান,দপ্তর সম্পাদক মোঃ মিরজাউল হক,প্রচার সম্পাদক মোঃ খুরশিদ আলম শামীম, সাধারণ সদস্য মোঃ বাবুল আক্তার, মোঃ আলীমদ্দীন মন্ডল,মোঃ রুহুল আমিন,মোঃ আবুল হাসনাত,আবু বকর মোঃ শামসুল আলম,মোঃ আনোয়ার হোসেন, নির্মল চন্দ্র সরকার,মোঃ আতাউর রহমান ও মনছুর আলী।
উল্লেখ্য,২০ আগস্ট-২৬ পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি/সম্পাদক সহ মোট ১৭'টি পদের মধ্যে অমল-বাবুল প্যানেল পরিষদের প্রত্যেক প্রার্থীই নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।
পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতি নবনির্বাচিত সভাপতি অমল প্রসাদ পান্ডে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, জয় পরাজয় থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে। উপজেলার সকল দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা ও কল্যাণে আমরা বদ্ধপরিকর। ঐক্যবদ্ধভাবে কাজ করায় আমাদের কমিটির মূল লক্ষ্য । সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের শপথ গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: