• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিশ্ব পরিবেশ দিবসে স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৩ এএম;
বিশ্ব পরিবেশ দিবসে স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

আসুন আমরা প্রতিজ্ঞা করি, সবুজ পৃথিবী গড়ার,  এই স্লোগানকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে তালুকচরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লায়ন মোঃ ফারুক রহমান। এ সময় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি লায়ন মোঃ ফারুক রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াসি মতিন বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তরুণদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয়।

স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। তরুণ সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।

স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ  সাংবাদিক কল্যাণ পরিষদ, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, পরিবেশ রক্ষার এই আন্দোলন শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান সামাজিক দায়িত্ব। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন