ফরিদপুরে দুই নারীর বোরকার নীচে কৌশলে লুকিয়ে রাখা ৮কেজি গাজা উদ্ধার
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায়।
এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুই নারীর পরিহিত বোরকার নিচে ও শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুট বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন (ক-সার্কেল)-এর নেতৃ
ত্বাধীন একটি রেইডিং টিম। পুরো অভিযানটি জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।
দৈনিক পুনরুত্থান / ফরিদপুর জেলা প্রতিনিধি:
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: