মহম্মদপুর বড়রিয়া গ্রামে ধানের শীষের বিশাল মিছিল
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি ঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। মিছিলটি গ্রামটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বালিদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান সরদার, যুবদল নেতা মেহেদী হাসান রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক। আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী
- বিষয়:
- মহম্মদপুর* বড়রিয়া,গ্রামে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: