• ঢাকা
  • শনিবার, ১৫ আগষ্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৬ এএম;
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করেছে পুলিশ।

তবে, গ্রেপ্তারদের নাম পরিচয় জানায়নি ডিএমপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এর আগে রোববার (০৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন