• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৮ পিএম;
নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা দলের স্থায়ী কমিটির বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমাদের তো এখনও কোন মিটিংই হয়নি। বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

তিনি বলেন, এই বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

শনিবার দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির কর্ম-পরিকল্পনা প্রণয়ণের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রথমে হেঁসে ওঠেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

পল্লী উন্নয়ন একাডেমির সার্বিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছরের ন্যায় বিগত অর্থবছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে ৩৬তম সম্মেলন আয়োজন করা হয়। আরডিএ বগুড়া মিলনায়তনে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। পল্লী উন্নয়ন একাডেমির উৎপাদিত পণ্য প্রদর্শনী, গবেষণা প্রবন্ধসহ পোস্টার প্রেজেন্টেশন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়তা দূরদর্শিতার সঙ্গে বৈশ্বিক ও জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফ্যাসিস্ট শাসনামলে ১৭ বছরে উন্নয়ন বাস্তবায়নের কোনো চিহ্ন না থাকলেও কাগজে কলমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ সুবিধা দিয়ে রূপান্তর করতে হবে। পল্লী উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট আর বাড়িঘর তৈরি করা নয়, গ্রামীণ কৃষকের আর্থিক সচ্ছলতা আনা। সংরক্ষণ ও বাজার জাতকরণের অভাবে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। এই সমস্যা সমাধানে গবেষকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয় সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. এহছানুল হক।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন