• ঢাকা
  • শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪২ পিএম;
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট ২০২৬)  বেলা সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের দক্ষিণ পাশে সুরভী মঞ্জিল ভবনে ফিতা কেটে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংস্কৃতিক সম্পাদক পারভেজ রেজা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী পৌর কৃষকদলের আহবায়ক নুর নবী মিয়া,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সুমন, সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমানসহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হারুন অর রশিদ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন