• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় পুরুষদের সচেতন করতে জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম;
বরগুনায় পুরুষদের সচেতন করতে জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ

 

বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রমে জাগোনারী নতুন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।

নারী-পুরুষের প্রচলিত ভূমিকা ও দায়িত্বের বিভাজন পরিবর্তন এবং পরিবারে সমঅংশগ্রহণ নিশ্চিত করতে বরগুনায় কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ সেপ্টেম্বর ২৬ ইংরেজি তারিখ রোজ শুক্রবার বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাইনসমের্ত গ্রামে জাগোনারী কর্তৃক বাস্তবায়িত আলোকিত প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইনসমের্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবুল হাওলাদার,অএ গ্রামের বাসীন্দা ইলিয়াস, বশির,শিউলি, ছবি সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রামের অনেক সদস্যবৃন্দ। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গৃহস্থালি কাজের মূল্যায়ন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, সন্তান লালন-পালন এবং পরিবারের বিভিন্ন দায়িত্ব ভাগাভাগির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, রান্না, ঘর সামলানো ও সন্তানদের দেখাশোনাসহ নানা কাজকে সমাজে দীর্ঘদিন ধরে নারীর দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। একইভাবে উপার্জন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকে পুরুষের কাজ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের প্রচলিত ধারণা পরিবর্তন করে পরিবারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করাই কার্যক্রমের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা বলেন, পরিবারের দায়িত্ব কোনো এক পক্ষের নয়।

ঘরের কাজ থেকে শুরু করে সন্তানদের পরিচর্যা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। নারীর শ্রম ও মতামতের যথাযথ মূল্যায়নও নিশ্চিত করতে হবে। আলোকিত প্রকল্পের সংশ্লিষ্টরা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় পুরুষদেরও সম্পৃক্ত করা জরুরি। পারিবারিক কাজে দায়িত্ব ভাগাভাগি, নারীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হলে পরিবারে সমতা ও মর্যাদা বাড়বে। আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটি পর্যায়ে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী-পুরুষের প্রচলিত ভূমিকা সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবারে পারস্পরিক সহযোগিতা ও সমঅংশগ্রহণের পরিবেশ আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন