• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দেবীগঞ্জে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম;
দেবীগঞ্জে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার 

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি:

 


পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে হাসিনা (৩৫) নামের এক চা দোকানি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চায়ের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র বিষাদ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের দোলাবাড়ি এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনা চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নুর রশিদের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে ‘ভাবির চায়ের দোকান’ নামে একটি কনফেকশনারি দোকান চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা। তবে তিনি আর রাতে বাড়ি পৌঁছাননি। পরদিন শুক্রবার সকালে পথচলতি মানুষ দোলাবাড়ি এলাকার একটি ধানখেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন