ঢাকার ওয়ারী থেকে বকুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে রাজধানী ঢাকার ওয়ারী এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, রাজধানীর ওয়ারী এলাকায় ছাত্রদল নেতা আ. মান্নান ভূইয়াসহ দলটির কয়েকজন নেতাকর্মী তাকে আটক করেন। পরে তাকে ওয়ারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে দেখা যায় কয়েকজন যুবক মব সৃষ্টি করে তাকে আটক করে এবং মারপিট করা হচ্ছে। এতে তিনি পায়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছের বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগের প্রেক্ষিতে মেহেদী হাসানকে আইনের আওতায় আনা হয়েছে।
তবে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা, নির্দিষ্ট অভিযোগ এবং আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে মেহেদী হাসানের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হতে পারে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: