আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তালুকদারের ইন্তেকাল
পটুয়াখালী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুসলিমপাড়া ঐকতান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সালাউদ্দিন আহমেদ তালুকদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুসলিমপাড়া ঐকতান সংসদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: