• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

স্ত্রীর চাচাতো বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪১ পিএম;
স্ত্রীর চাচাতো বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভনে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা হওয়ার পর নির্যাতন ও গর্ভের সন্তান নষ্টের চেষ্টার অভিযোগে আবু হানিফ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু হানিফ মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ তার স্ত্রীর চাচাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় নয় মাস আগে সিলেটে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালে হানিফ বিয়েতে অস্বীকৃতি জানান এবং গর্ভের সন্তান নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিয়ের জন্য চাপ দিলে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলা রেকর্ড করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন