কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাতাবাড়ি পৌঁছেছেন। তিনি এখানে গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি প্রকল্পের কার্যক্রম দেখবেন।
প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসায় থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে আসেন। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টার মহেশখালীর মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: