• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে বিএনপির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৪ পিএম;
পাঁচবিবিতে বিএনপির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা বিএনপির কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোছাঃ রাজিয়া সুলতানাসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা,  এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং দলের প্রয়াত ৪০ জন নেতাকর্মীর অবদান স্মরণে তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন