• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগষ্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম;
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব ও অশ্লীল ম্যাসেজ পাঠানোর এ অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বিচার দাবি করে ব্যবস্থা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর চাচা মো.মনিরুজ্জামান তালুকদার।

অভিযোগ সুত্রে জানাযায়, ​আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুদৌহা সোহেল (৪৮) বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রাইভেট পড়ান।

 এ সুযোগে  শিক্ষক নূরুদৌহা  সোহেল বিভিন্ন সময়ে ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়াসহ  ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশ্লীল কথাবার্তা ম্যাসেজ পাঠায়। এছাড়া বিভিন্ন উপায়ে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীকে শাড়ি পরা ছবি পাঠানোর জন্যও চাপ সৃষ্টি করেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে ওই ছাত্রী বর্তমানে স্কুলে ও প্রাইভেটে যাওয়া বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি লেনদেনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে বলে ​অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষক সোহেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যাস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
 এবিষয়ে তদন্ত পূর্বক যথাযথ কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহন করবেন বরে আমি আশা করছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিম শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হোসেন জানান, আমাকে অভিযোগ তদন্তভার দেয়া হয়েছে তদন্ত করে  আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পাঠাবো তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন