• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পুলিশের তাৎক্ষণিক অভিযানে ফরিদপুরে মা হত্যার অভিযুক্ত ছেলে গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২২ এএম;
পুলিশের তাৎক্ষণিক অভিযানে ফরিদপুরে মা হত্যার অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে কয়েক ঘন্টার মধ্যে মা হত্যাকারী ঘাতক পুত্রকে আটক করেছে পুলিশ। এই ঘাতককে দ্রুত গ্রেফতারে সক্ষম হওয়ায় পুলিশকে ভূয়সী প্রশংসা করছে ফরিদপুরের সর্বস্তরের মানুষ। 

ফরিদপুরে শহর এলাকায় নিজ মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আব্দুর রাহিমকে গ্রেফতার করতে দ্রুত অভিযানে নামে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ফরিদপুর শহরের আব্দুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় নিজ বাসায় সাহেলা আক্তার (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ ওঠে তার ছেলে আব্দুর রাহিমের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই রাহিম পলাতক ছিলেন।
পরে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সালথা এলাকায় পালিয়ে যাওয়ার সময় আব্দুর রাহিমকে আটক করে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। হত্যার পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন