• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থানা পুলিশের দ্রুত অভিযান, অভিযুক্ত গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম;
প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থানা পুলিশের দ্রুত অভিযান, অভিযুক্ত গ্রেপ্তার

বোয়ালমারী থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 
ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় মেহেদী শেখ (২৭) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ। অপর আকেটি ধর্ষণ মামলায় ধর্ষক আসিফ শেখ (২১) পলাতক রয়েছে।     তাকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওহিদ শেখের ছেলে মেহেদী শেখ। ধর্ষনের ফলে ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পিতা-মাতাহীন অসহায় ওই নারীর ভাষ্য অনুযায়ী সুজন মোল্যা বাদী হয়ে শনিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। রোববার (২৬.০৭.২৬) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্তস্বত্বা নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কেরসাইল এলাকায় ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে রোববার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা করেন। মামলা নং ২১। 

এ মামলার আসামি মো. আসিফ শেখ (২১) পলাতক রয়েছে। নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসমপাতালে পাঠানো হয়েছে।

 বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। অপর মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের শিকার নারী ও কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন