• ঢাকা
  • রবিবার, ০২ আগষ্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামী র ্যাবের হাতে আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৪ এএম;
ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামী র ্যাবের হাতে আটক

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ (ওয়ান শুটার গান) মো. শাহিন মোল্লা (৩৩) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতারকৃত শাহিন গুহ লক্ষ্মীপুর ২ নম্বর কুটিবাড়ী এলাকার মো. তারা মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ৩টি মামলা রয়েছে।

শনিবার (১ আগস্ট ৩০২৬) রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন গুহ লক্ষ্মীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘরসংলগ্ন শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালায়।

অভিযানকালে তার কক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই শাহিনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন