বোয়ালমারীতে সাতৈর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মিজান উর রহমান (বোয়ালমারী) ফরিদপুর প্রতিনিধি:
বোয়ালমারীতে সাতৈর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২নং সাতৈর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকাল ৩টায় সাতৈর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হিরু মুন্সির রিসোর্টে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক এমপি, জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম।
বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত শতশত বিএনপি নেতা-কর্মীদের শতস্ফুর্ত উপস্থিতিতে প্রধান অতিথি খোন্দকার নাসিরুল ইসলাম বলেন, ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই। বিগত দিনে দলের জন্য যাদের ত্যাগ রয়েছে, নির্যাতিত-নিপিড়িত হয়েছেন, কমিটিতে তাদের মুল্যায়ন করা হবে। মনে রাখতে হবে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদককারবারীর বিএনপিতে স্থান হবে না।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুজ্জামান শাহিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সহ-সভাপতি দেওয়ান মো: দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মো:সিরাজুল ইসলাম মৃধা, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, শ্রমিকদলের সভাপতি মো: আবু জাফর শেখ, কৃষকদলের সভাপতি মো: লুৎফর রহমান, ছাত্রদলের সদস্য সচিব মো: আরেফিন রাব্বি প্রমুখ। বক্তারা ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের জোর দাবী জানান।
সাতৈর ইউনিয়ন বিএনপিতে সভাপতি প্রত্যাশীদের মধ্যে রয়েছেন মো: জাকির হোসেন টি,আই, শফিকুল আজম মাকুল, মো: মান্নাফ মুন্সি এবং মো: ফারুক হোসনের নাম শুনা যাচ্ছে। অপর দিকে সাধারণ সম্পাদক পদে সাতৈর ইউপি চেয়ারম্যান মো: রাফিউল আলম মিন্টু এবং মো: আতিয়ার রহমানের নাম আলোচিত হচ্ছে।
উপজেলা বিএনপির একনেতা সংবাদ কর্মীদের জানান একাধিক সকল ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড কমিটিতে একাধিক প্রার্থী থাকায় সম্মেলন শেষ হলেও এখনই নাম ঘোষনা করা হচ্ছে না। আমরা যাচাই বাছাই শেষে সকলের নিকট গ্রহণযোগ্য ত্যাগী নেতাদের দিয়েই কমিটি ঘোষনা করব।
সাতৈর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতশত নেতা-কর্মীদের পদচারণায় প্রানবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে সম্মেলন স্থল। কর্মীদের বেশ উৎফুল্ল মনে হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: