• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৬ পিএম;
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুরের কোমরপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের নিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সঠিক পথে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুল হক।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী দিনেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন