বোয়ালমারীতে নিখোঁজের ৩দিন পর পলিটেকনিক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারীতে নিখোঁজের তিন দিন পর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিখোঁজ শিক্ষার্থী হাফিজুর রহমানের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকালে উপজেলার সাতৈর ও মহিশালার মাঝামাঝি আরাজি পাইকহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিগলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এর আগে গত ১৭ আগস্ট সকাল ৯টার দিকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাফিজুর। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের খবর জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতৈর ও মহিশালার মাঝামাঝি আরাজি পাইকহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি পাশের খাদে পড়ে যায়। সে সময় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়রা কাদার মধ্যে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহের গলায় থাকা আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত করা হয়। আইডি কার্ডে তার নাম হাফিজুর রহমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উল্লেখ রয়েছে।
নিখোঁজের দুই দিন পর হাফিজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: