• ঢাকা
  • শনিবার, ১৫ আগষ্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কুষ্টিয়ায় জামাত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, আমির হামজাসহ ১০জন আহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৩ পিএম;
কুষ্টিয়ায় জামাত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, আমির হামজাসহ ১০জন আহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় জামাত ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে মুফতি আমির হামজা এমপিসহ ১০জন আহত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট ২০২৬) কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন এবং গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, ১৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাকে নিয়ে মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে ফেরার পথে এমপি মুফতি আমির হামজার গাড়িটি বিক্ষোভ মিছিলের সামনে পড়লে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ বেঁধে যায়। এ সময় এমপির গাড়িতে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। সংঘর্ষে মুফতি আমির হামজাসহ উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হন। তাদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি বজায় রাখতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন