• ঢাকা
  • শনিবার, ২২ আগষ্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

একজন ডাক্তারের মনের কথা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১০ এএম;
একজন ডাক্তারের মনের কথা

জনসেচতনতা মুলক  পোষ্ট : ডা: আরিফুল ইসলামের ফেসবুক ওয়াল থেকে

 

গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হতে পারে।

পরে উনি ছবি দেখালে নিশ্চিত হলাম এটা কালাচ সাপ। উনারা সাপ মেরে ছবি তুলে এনেছিলেন।

রাতে উনি প্রসাব করার জন্য উঠে মাত্রই খাট থেকে নিচে পা দিয়েছে আর সাথে সাথেই কামড়। পরে আলো দিয়ে দেখে কালাচ সাপ চলে যাচ্ছে।

উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৩০মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসছে কবিরাজের কাছে না গিয়ে তার জন্য ভাইকে ধন্যবাদ জানিয়েছি।

কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিলো সাথে সাপ তীব্র বিষধর হওয়ায় আমি সময়ক্ষেপন না করে আমাদের কাছে থাকা এন্টিভেনাম দিয়ে দিই এবং ফলোআপে রাখি।

ঐ রোগীকে ফলোআপ দিতে দিতেই সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে, আশা করি আগামীকাল ছুটি দিতে পারবো।

পরামর্শ থাকবে সাপে কাটলে কবিরাজের কাছে না গিয়ে হাসপাতালে আসুন।

জানি কোনো সংবাদমাধ্যম আমাদের এ সফলতা কখনোই প্রচার করবে না। কিন্তু কোনোভাবে এন্টিভেনাম শর্ট সাপ্লাই থাকলে, রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোথাও রেফার করলেই তাদের ভরি ভরি নিউজ।

আপনারা সবসময় আমাদের দোষ না খুজে ভালো কাজগুলোকেও তো প্রচার করতে পারেন এতে আমরা আরো উৎসাহিত হবো আশা করি।

ডা. আরিফুল ইসলাম

সহকারী সার্জন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কালীগঞ্জ,ঝিনাইদহ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন