ফরিদপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৬ পালিত
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদার সাথে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে কর্তব্যকালীন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায় ফরিদপুর জেলা পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে তারা জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না। দায়িত্ব পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের এই আত্মত্যাগ পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: