মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া নোটিশে জানানো হয়, দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ‘জয় বাংলা
- জয় বঙ্গবন্ধু’ স্লোগান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: