কিছুদিন পর বিএনপির জীবন বিএনপি-ই নেবে: সারজিস আলম
বিএনপির নেতাকর্মীদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যে হারে শুরু করেছে, কিছুদিন পর বিএনপিই বিএনপির জীবন নেবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নেবে!
তিনি বিএনপির অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ে এমন মন্তব্য করেন। তার বক্তব্যে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাট, জমি দখল ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের অভিযোগের প্রসঙ্গ উঠে আসে।
এর আগে, গত রোববার (২০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে সারজিস লেখেন, তৈরি হচ্ছে নতুন হাওয়া ভবন, বাপের ব্যাটারা লুটপাট করছে হাজার কোটি টাকা। মাঝখান দিয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে সবকিছুর দাম বাড়িয়ে!
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: