• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম;
মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৪০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আটটার দিকে মহিপুর থানার একটি বিশেষ টিম নজীবপুর গ্রামের সুগন্ধা বাজারে শামসুল হক বিশ্বাসের ফিডার মেশিনারিজের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পুরাণ মহিপুর গ্রামের হান্নান বিশ্বাসের পুত্র শামসুল হক বিশ্বাস এবং একই গ্রামের মৃত হামিদ হাওলাদারের পুত্র মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি। এছাড়া এ ঘটনায় জড়িত অপর এক আসামি পলাতক রয়েছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা  রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন