• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে মাগুরা জেলা প্রশাসক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে মাগুরা জেলা প্রশাসক

মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা জেলা প্রতিনিধিঃ

 

শ্রীপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ 

মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রীপুর উপজেলা পরিষদ, শ্রীপুর থানা, শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিস এবং হরিন্দী আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। 
শ্রীপুর থানা পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। 

হরিন্দী আশ্রয়ন কেন্দ্র পরিদর্শনের সময় সেখানে বসবাসরত সুবিধাভোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং আশ্রয়ণ কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেক মূহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্ত্রী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির,ভেটেনারী সার্জন ডা. মামুন খানসহ আরো অনেকে।

দৈনিক পুনরুত্থান / মোঃ রাশিদুল ইসলাম 

এ সম্পর্কিত আরও পড়ুন