• ঢাকা
  • শনিবার, ০১ আগষ্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম;
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করলে এতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।

শনিবার জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাহাবুব আলম।

তিনি জানান, হামলার সময় গাড়ির জানালার কাঁচ ভেঙে গেলে কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা অপর একজনের হাতে জখম হয়। এতে তাদের হাত থেকে রক্তপাত হয়।

এর আগে হবিগঞ্জে প্রথমবার ও দ্বিতীয়বার ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরবিরুদ্ধে অভিযোগ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন