• ঢাকা
  • শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে সংবাদকর্মীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৭ এএম;
ফরিদপুরে সংবাদকর্মীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও ডিআইওয়ান মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাদক, ছিনতাই, যানজট, চুরি, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে জেলা পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাতের বেলায় ফরিদপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় ফরিদপুরের উন্নয়ন, জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন