• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম;
ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকান্ডে জড়িত দুইজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। 

এ সময় তাদের কাছে কোনো ভারতীয় নথিপত্র ছিল না।  ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাজ্য পুলিশের মামলায় আদালতে তোলার পর তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। রোববার (৮ মার্চ) ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ থেকে গ্রেফতার করা হয়।

হাদির হত্যার পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওঠে আসে। তাদের সঙ্গে আরও কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কি না, তা তদন্ত করে দেখছেন পুলিশ। 

বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে বিবিসি বাংলাকে এক পুলিশ কর্মকর্তা জানান, এই দুইজনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া রাজ্য পুলিশের এখতিয়ারের বাইরে। তবে, দুই দেশের প্রশাসনিক সহযোগিতায় এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। 

কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাস জানায়, এই দুজনের সঙ্গে দেখা করার জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার এক্সেস চেয়েছে। কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে বিদেশের কোনো কূটনীতিক ভারতে ধৃত বিদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন