আত্রাইয়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সংসদ সদস্যের জন্য একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর পরিকল্পনা ও বাস্তবায়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল চকলেট,মো.সাইফুল ইসলাম মৃধা,
সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু,মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক বকত সহ উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো.শাহিন।অনুষ্ঠানে জানানো হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আত্রাই উপজেলায় এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: