বোয়ালমারীতে গাছের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাস
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২নং সাতৈর ইউনিয়নে সবুজ বাংলা গড়তে ও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মো. এলিম বিশ্বাস। এলিম বিশ্বাসের পক্ষ থেকে ২ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় স্থানীয় সাতৈর বাজারের নতুন মসজিদ মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এলিম বিশ্বাসের ভাই আরএম এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো মাসুদ রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খোন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলহাজ আতিকুর রহমান এবং গীতা পাঠ করেন পরিমল শিকদার পীযূষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আকরাম হোসেন আকিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি, কয়রা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক সুবাস সাহা,
আরএম গ্রুপের চেয়ারম্যান মাসুদ রানার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক সেলিম বিশ্বাস,
বিশিষ্ট ব্যবসায়ী হিরু মুন্সি, এবং মধুখালী উপজেলা বিএনপির প্রবীণ নেতা আবুল কাসেম।
এছাড়া উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন (টিআই), ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সস্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, বোয়ালমারী উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু জাফর শেখ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি খোন্দকার নাসিরুল ইসলাম ও সাতৈর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. এলিম বিশ্বাস স্থানীয়দের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেন। এ সময় মোট ২ হাজার ২০০টি চারা গাছ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং সাতৈর ইউনিয়নকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান / মিজান উর রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: