কলাপাড়ায় অবৈধ "ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম" কারখানায় অভিযান
লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত শনিবার রাত ১১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম এবং নকল শিশু খাদ্য তৈরির বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী ধ্বংস করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।
কারখানাটিতে অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “রাতের আঁধারে এসব খাদ্যপণ্য তৈরি করে বিভিন্ন গ্রামীণ এলাকায় সরবরাহ করা হতো।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অবৈধ কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: