দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা,বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার বিতরণ"
নিজেস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা গত ১২ আগস্ট ২২০২৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত,
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রকাশক ও সম্পাদক মোঃ সাহিদুর রহমান টেপা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মনজুর হোসেন ঈসা, দৈনিক ঘোষণার যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন ও সহ-সম্পাদক ডাঃ শরিফুল হক প্রিয়ম।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক মো. মনিরুল ইসলাম এবং দৈনিক সবুজের সম্পাদক ও প্রকাশক মো. নাসির উদ্দিন সিকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: