• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে সৎমাকে খুন করে জেল থেকে জামিনে এসেই আপন মাকে খুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম;
ফরিদপুরে সৎমাকে খুন করে জেল থেকে জামিনে এসেই আপন মাকে খুন

ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে খুন করার অভিযোগ উঠেছে রাহিম শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর দেড়টার দিকে শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি নেশাগ্রস্ত ছিলেন। ৬-৭ বছর আগে তার সৎমাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি জামিনে আছেন।

বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য মা শামেলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়।

প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, ‌‘রাহিম ৬-৭ বছর আগে তার সৎমাকে একইভাবে খুন করে দীর্ঘদিন জেলে ছিল। এখন সে জামিনে রয়েছে। সে নেশা করতো।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ও নেশা করতেন বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন