• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১০ পিএম;
বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা। 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা ও গুনবহা গ্রামকে সংযুক্তকারী সেতু সংলগ্ন বারাশিয়া নদীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন।

ভেলা ও চাড়ি বাইচকে ঘিরে বারাশিয়া নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় যেন মিলনমেলায় পরিণত হয়। ঐতিহ্যবাহী এ আয়োজন উপলক্ষে নদীর তীরে খাবারের দোকান ও শিশুদের খেলনার দোকান বসায় পুরো এলাকায় গ্রামীণ মেলার আবহ তৈরি হয়।

ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজনে ছিল স্থানীয় প্রতিযোগীদের অংশগ্রহণে হাঁস ধরা, কলাগাছ বেয়ে ওঠা এবং নারীদের চেয়ার সিটিং প্রতিযোগিতা। একের পর এক প্রতিযোগিতা দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, 'গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ও আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।'

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদউদ্দিন মিয়া দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এবং দপ্তর সম্পাদক মহসিন আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন