দুমকীতে খাবার ও টাকা দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার স্থানীয় একটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ফুফুর বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন দেলোয়ার খান। একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ জামা ছিঁড়ে ফেলেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর ভুক্তভোগী শিশুটি স্বজনসহ ওই দিন রাতেই দুমকী থানায় গিয়ে মৌখিক অভিযোগ দেয়। ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে দুমকী থানায় মামলা করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগী শিশুর মা অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়। আজ সকালে মামলার পর আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: