• ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাগুরা জেলা পুলিশের তড়িৎ পদক্ষেপে উদ্ধার হলো নিখোঁজ শিশু আয়েশা নূর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৩ পিএম;
মাগুরা জেলা পুলিশের তড়িৎ পদক্ষেপে উদ্ধার হলো নিখোঁজ শিশু আয়েশা নূর

মাগুরা জেলা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে নিখোঁজ শিশু আয়েশা নূর (১০)কে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় আয়েশা নূর মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন-এর  তাৎক্ষনিক নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দ্রুত অভিযান শুরু করে। একপর্যায়ে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

শিশুটিকে দ্রুত উদ্ধার করায় মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে আয়েশা নূরের পরিবার

এ বিষয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ব্রিফিং এ উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন