• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্গা পূজায় ২৭৭টি মূর্তি; আজ মহানবমী কাল বিসর্জন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৮ পিএম;
ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্গা পূজায় ২৭৭টি মূর্তি; আজ মহানবমী কাল বিসর্জন

বিশেষ প্রতিনিধি :

 

হিন্দু-সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা। 
আজ মঙ্গলবার (২০ অক্টোবর  ২০২৬) দূর্গোৎসবের মহানবমী  কাল বিসর্জন। প্রতিটি পূজা মন্ডপেই ছিল ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। ষষ্ঠী থেকে নবমী কোনো দিনেই দর্শনার্থীর কমতি ছিল না। এবারের পূজায় ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ২৭৭টি প্রতিমা (মূর্তি) প্রদর্শনীর এক অনন্য ও ঐতিহাসিক আয়োজন করা হয়েছিল। সমগ্র ফরিদপুরে এটা ছিল সর্ববৃহত আয়োজন। এ বছর নিরাপত্তার খাতিরে আলফাডাঙ্গার ৪৩টি পূজামণ্ডপে মোট ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।
কুসুমদি গ্রামের এই ঐতিহ্যবাহী ব্যতিক্রমী আয়োজনটির বিস্তারিত জানতে সরেজিমন গিয়ে জানা যায় :
এই কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দিরে ২০০৫ সাল থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বৃহৎ পরিসরে এত বিপুলসংখ্যক প্রতিমা নিয়ে প্রদর্শনীর আয়োজন এটি টানা পঞ্চম বছর। বিগত বছরে এখানে ২৫১টি প্রতিমা তৈরি করা হয়েছিল। ২০২৬ সালে তার সাথে আরও ২৬টি নতুন প্রতিমা যুক্ত করে মোট সংখ্যা ২৭৭টি-তে উন্নীত করা হয়। মূল আকর্ষণ ছিল এক আঙিনায় সারি সারি সাজানো এই প্রতিমাগুলোর মাধ্যমে সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনি ও আবহমান বাংলার লোকগাথা ফুটিয়ে তোলা । এর মধ্যে অন্যতম হলো, মনসামঙ্গল কাব্যের বেহুলা-লক্ষিন্দরের উপাখ্যান, দেবী দুর্গার নয়টি রূপ বা 'নবদুর্গা'-র জীবন কাহিনি এবং বিভিন্ন ঐতিহাসিক লোক ঐতিহ্যের দৃশ্য।
সাতক্ষীরার দেবহাটা থেকে আসা প্রখ্যাত মৃৎশিল্পী নীলরঞ্জন পাল এবং তাঁর সহযোগীরা দীর্ঘ দুই মাস ধরে দিন-রাত পরিশ্রম করে এই দৃষ্টিনন্দন ও নিপুণ প্রতিমাগুলো তৈরি করেছেন।
এই বিশাল প্রদর্শনী দেখার জন্য ফরিদপুর ও এর আশপাশের জেলাগুলো ছাড়াও প্রতিবেশী দেশ ভারত থেকেও লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

এই উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০২৬ সালে মোট ৪৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এই মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় মোট ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬টি মণ্ডপে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং প্রতিটিতে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বাকি ৩৭টি মণ্ডপে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করেছেন।
 আজ নবমীতে কুসুমদির পূজা মন্ডপে ২৭৭ প্রতিমা দর্শনে দর্শকের উপস্থিতি ছিল উল্লেখ যোগ্য। এখানে হিন্দু  সম্প্রদায় ছাড়াও আজ দেশ মাতৃকার মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শেষ মুহূর্তের আয়োজনটি ছিল উৎসবমুখর-উচ্ছাসপ্রবন আনন্দের বন্যায় উদ্ভাসিত। কিশোর-কিশোরী, যুবক, বৃদ্ধ সব বয়সের সনাতনীরা উপভোগ করেন উৎসবের পূর্ণ আমেজ। পাশাপাশি বিদায়ী ঘন্টা বেজে উঠার ক্ষণ গণনার কষ্টের সুর বেজেছে অন্তরের গহিনে। কারণ রাত পোহালেই আসবে বিসর্জনের সেই কাক্ষিত সময়। এখন শুধুই অপেক্ষা পালা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন