• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগষ্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগে যুবক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম;
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগে যুবক আটক

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা জেলার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক বলে জানা যায়। অপরদিকে ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, মেট্রো স্টেশন থেকে নামার সময় সিঁড়িতে গোপনে ওই দুই তরুণীর ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত।

বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এ সময় অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী এক তরুণী বলেন, ‘সিঁড়ি দিয়ে নামার সময় তিনি আমাদের সামনে চলে যান এবং মোবাইল বের করে পেছনে ধরে আমাদের হাঁটার মুভমেন্ট ভিডিও করছেন।

পরে তাকে ফোন দেখাতে বললে সে ফোনে ব্যক্তিগত ছবি আছে বলে দেখাতে অস্বীকৃতি জানায়। পরে তার ফোন চেক করা হলে দেখা যায় তিনি অন্য একটি অ্যাপ দিয়ে ভিডিও করছেন। তার ফোনে মিনিমাম ১০০ মেয়ের ব্যাকসাইডের ভিডিও ও হাঁটার ভিডিও রয়েছে।’

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন