রাণীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
নওগাঁর রাণীনগরে ১২বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ধর্ষনের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নিশান নামের এক যুবকের বিরুদ্ধে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতার নিশানকে আদালতে এবং শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: