• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৮ পিএম;
রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে "ক্যাশলেস বাংলাদেশ" এর উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎এদিন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজার প্রদক্ষিন শেষে আবারো ব্যাংকের সামনে এসে শেষ হয়। এর পর ফিতা কেটে ক্যাশলেস বাংলাদেশ এর উদ্বোধর করা হয়। পরে ব্যাংক প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল আলিম ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একডালা ইউনিয়ন পষিদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ¦ শাহজাহান আলী। এছাড়া ব্যবসায়ী সাইফুল ইসলাম,আলহাজ¦ মজিদুল ইসলাম,মোজাম্মেল হকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন