• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ'র 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪২ এএম;
লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ'র 

‎খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 


‎লালমনিরহাটে সীমান্তের পৃথক ৩টি পয়েন্ট দিয়ে, ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায়, ওই ব্যক্তিরা এখনো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানা গেছে।

‎শুক্রবার (৫ জুন) ভোরে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

‎বিজিবি ও সীমান্তবাসী জানান,পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন,হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্ত এলাকায় আরও ১২ জনকে, বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয়  বিএসএফ। 

‎খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।

‎বিজিবির কঠোর অবস্থান ও গ্রামবাসীর সহায়তায়,  পুশইনের চেষ্টা ব্যর্থ হয়, এবং ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত, তারা শূন্যরেখায় অবস্থান করছে।

‎বিজিবি জানিয়েছে, বর্তমানে পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা, ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল এক বিজ্ঞাপ্তিতে জানান, সীমান্তে যে কোনো ধরনের, অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন