আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে পৃথক জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্তসহ সাত আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের দিকনির্দেশনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উজানপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মামুনুর রশিদ, সদুপুর (সৈয়দপুর) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. সুবেল সরদার, বড়োইকুঁড়ি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. আব্দুস সালাম, পাইকড়া গ্রামের মৃত রমজান কাজির ছেলে মো. আশরাফুল কাজি, মধুগুড়নই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে মো. আরিফ মণ্ডল, শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল প্রাংয়ের ছেলে মো. ইমরান প্রাং কালু এবং বড়োইকুড়ি গ্রামের মৃত আহম্মেদ প্রাংয়ের ছেলে মো. বিপ্লব প্রাং।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মামুনুর রশিদ জিআর সাজা দায়রা মামলা নং-১৯২/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি। সুবেল সরদার জিআর মামলা নং-২৩৪/২১, আব্দুস সালাম সিআর মামলা নং-২৭২/২৬, আশরাফুল কাজি সিআর মামলা নং-২৭০/২৬ এবং আরিফ মণ্ডল সিআর মামলা নং-১৯০/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ইমরান প্রাং কালু মামলা নং-১০/২০২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিপ্লব প্রাং মোবাইল কোর্টে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারের পর আসামিদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে নওগাঁয় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অনিয়ম ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: