• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপায় জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম;
গলাচিপায়  জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির আওতায় গলাচিপা শিক্ষার্থীদের মাজে গাছের চারা বিতরণ।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ৩টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব গাছেল চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান ও  গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন