• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হরিপুরে চায়না দুয়ারি কারেন্ট জাল বিনষ্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম;
হরিপুরে চায়না দুয়ারি কারেন্ট জাল বিনষ্ট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে তোররা সাতহাজরা গ্রামের বিলে মৎস্য সম্পদ সংরক্ষণ আইনের আওতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৭টি অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা পরিষদে এনে আমায় দীঘির পাড়ে জনসম্মুখে জালগুলো বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা বলে হরিপুর মৎস্য অফিস সূত্রে জানা গেছে।
হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জালে দেশীয় ছোট প্রজাতির মাছ নির্বিচারে আটকা পড়ে মারা যায়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকির কারণ। শুধু মাছই নয়, এ জালে সাপ, ব্যাঙ, কাঁকড়া, কুঁচিয়াসহ জলজ পরিবেশের অন্যান্য উপকারী প্রাণীও আটকা পড়ে অকালে প্রাণ হারায়। এতে আমাদের সামগ্রিক জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক মৎস্য আহরণ থেকে বিরত থাকার জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ওই বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কুমার-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিপুর থানা পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন