মাগুরার মহম্মদপুরে প্রীতি ফুটবল ম্যাচ সোনালী অতীত ক্লাব জয়ী
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাবেক জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মহম্মদপুর সোনালী অতীত ক্লাব।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। সাবেক জাতীয় দলের হয়ে আলফাজ, আরমান, নকিব, জিল্লুর রহমান লাজুক ও গোলরক্ষক সৈনিকসহ একাধিক পরিচিত ফুটবলার অংশ নেন। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবেক জাতীয় দলের আলফাজ।
ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, শামসুন্নাহার, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেওয়াজ খালিদ আহমেদ, তদন্ত কর্মকর্তা মোতালেব ও ফোরামের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: